ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ার গাবতলীতে রেলস্টেশনে একই লাইনে দুই ট্রেন, আতঙ্কে যাত্রীদের ঝাঁপ!! আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
বগুড়ার গাবতলীতে রেলস্টেশনে একই লাইনে দুই ট্রেন, আতঙ্কে যাত্রীদের ঝাঁপ!! আহত ৪ ছবির ক্যাপশন: বগুড়ার গাবতলীতে রেলস্টেশনে একই লাইনে দুই ট্রেন, আতঙ্কে যাত্রীদের ঝাঁপ!! আহত ৪
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে আসায় আতঙ্কের সৃষ্টি হয়। বুধবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে কলেজ ট্রেন (৪৯২) ও পদ্মরাগ এক্সপ্রেস একই লাইনে মুখোমুখি অবস্থায় চলে এলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে একই লাইনে দুটি ট্রেন দেখতে পেয়ে অনেক যাত্রী আতঙ্কিত হয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। এতে অন্তত ৪ জন আহত হন। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনের সিগন্যাল ও লাইন ক্লিয়ার না দিয়েই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন যাত্রী ও এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।